প্রচ্ছদ > জাতীয় >

ফজলুর রহমানের বক্তব্যর সময় সংসদে উত্তেজনা

article-img

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না বলে সংসদে বলেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। 

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদের সভাপতিত্ব করছেন। 

ফজলুর রহমানের এমন বক্তব্যের সংসদে বিরোধীদলীয় সদস্যরা হট্টগোল শুরু করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) সংসদ সদস্যদের শান্ত করেন।

হট্টগোল চলাকালে ফজলুর রহমান বলেন, ‘আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন।’

ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণআন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি, হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো।